সিএমপির পতেঙ্গা থানার অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনার মূলহোতা গ্রেফতার, আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। মামলার বাদী মোঃ ওবাইদুল হক খসরু (৩৩) পতেঙ্গা থানায় এজাহার দায়ের করে উল্লেখ করেন যে, তিনি চট্টগ্রাম নামীয় ট্রান্সপোর্টের ম্যানেজার। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা প্রতিষ্ঠানটির ফ্যাক্টরিতে নেওয়ার জন্য মোকাম লিমিটেড নামীয় ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। উক্ত কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা, যার মূল্য ৪২,৬৪,০০০/- (বিয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার) টাকা, লোড করা হয়।লোডকৃত মালামালের চালান কপি কাভার্ডভ্যানের চালক ও মামলার এজাহারনামীয় আসামি মোঃ রাশেদ (৩৫)-কে বুঝিয়ে দেওয়া হয়। আসামি মোঃ রাশেদ (৩৫), গাড়ির ড্রাইভার তথা বাহক হিসেবে দায়িত্বে থেকে পতেঙ্গা মডেল থানাধীন এসএপিএল ডিপোর অভ্যন্তর হতে গাড়িতে লোডকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও, চালানে বর্ণিত মালামাল নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে না দিয়ে তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জনের সহায়তায় পরস্পর যোগসাজশে ইং ০৪/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকা হতে ইং ০৮/০৫/২০২৬ তারিখ দুপুর ০২.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে উক্ত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা আত্মসাৎ করে।

এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৯/০৫/২০২৬ ইং, ধারা-৪০৭/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজুর পরপরই পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তফা আহম্মেদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, সঙ্গীয় এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্য ও অন্যান্য অফিসার ফোর্সসহ একাধিক টিম নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ পরিচালনা করেন। পরবর্তীতে আভিযানিক টিম গত ১১/০৫/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ০১। ইমাম আলী @ ইমন (২১), পিতা-মৃত আলমগীর হোসেন, মাতা-মোমেনা বেগম, সাং-চৌধুরীপাড়া, ওন্দামী মেম্বারের বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নাথপাড়া, মহিলা পলিটেকনিক্যাল কলেজের পাশে আলমগীরের বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামি ইমাম আলী @ ইমন (২১)-এর তথ্য মোতাবেক ইং ১৩/০৫/২০২৬ ইং তারিখ চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত কাভার্ডভ্যান চালক আসামি ০২।

মোঃ রাশেদ (২৯), পিতা-মোঃ ছায়েদুল হক, মাতা-সেফা বেগম, সাং-বিবির হাট, সাওগ্রাম, বাসু সদ্দারে বাড়ি, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর, বর্তমানে-মিলগেইট, সুরুজি হোটেল, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর-কে গ্রেফতার করা হয়। আসামি মোঃ রাশেদ (২৯)-কে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি ৩। মোঃ আশরাফ আলী সিকদার (৫০), পিতা-বাবর আলী সিকদার, মাতা-সাহেদা বেগম, সাং-মধ্যম কলারম, চন্দীপুর, সিকদার বাড়ি, থানা-ইন্দুরকানী, জেলা-পিরোজপুর, বর্তমানে-সুলতরঙ্গ রোড, হাউজপাড়া, ডাক্তার ইখতিয়ার বিল্ডিং, থানা-টঙ্গী পশ্চিম, জেলা-গাজীপুর-কে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তী তার দেখানো ও শনাক্তমতে টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোডস্থ এবি মার্ট গার্মেন্টস সংলগ্ন মেসার্স সবুজ এন্টারপ্রাইজের গোডাউন হতে মোট ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা, মূল্য অনুমান ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২) উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}