দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার সুত্রে জানা গেছে, এই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি ৩ জন, সাংগঠনিক ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সাধারণ সম্পাদক ৩ জন, অর্থ সম্পাদক ৩ জন, আইন, শালিস ও বিচার বিষয়ক সম্পাদক ৪ জন, দপ্তর সম্পাদক ৪ জন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ জন, ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক ৩ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ২ জন ও সদস্য ১১ জন।

মোট ভোটার ছিল ৬৫৪ জন।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, নানা জটিলতার কারণে দীর্ঘ ৮ বছর খুবই সুন্দর সুষ্ঠ পরিবেশে পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন চলাকালিন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনে নির্বাচন কমিশনারের সদস্য হিসেবে ছিলেন অ্যাড. সায়েম মন্ডল ও মাহাবুব উল হক ভানু।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}