অবশেষে শ্মশানে লাশ নিয়ে যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাচং ঋষিপাড়ায়। বহু বছর ধরে স্থানীয় শ্মশানে যাওয়ার কোনো সড়ক না থাকায় মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হতো।

দীর্ঘদিনের সেই সমস্যা সমাধানে রাজকুমার ঋষির বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। বহু প্রতীক্ষিত এ সড়কের কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাচং ঋষিপাড়ায় প্রায় ৫ হাজার ঋষি সম্প্রদায়ের মানুষের বসবাস। কিন্তু শ্মশানে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় মৃতদেহ বহনে পরিবার ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো।রোববার সকালে সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ। স্থানীয় পঞ্চায়েত সর্দার ও এলাকাবাসীর উপস্থিতিতে বেকু মেশিন দিয়ে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয়।
এ সময় ফারুক আহমেদ বলেন,
“মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপির প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের অভিভাবক সাংসদ এম এ মান্নান মহোদয়ের মাধ্যমে পুরো নবীনগরে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।”সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল সর্দার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনাব্বর হোসেন, ভক্ত ঋষি, শ্যামল ঋষি, শাহ আলী সওদাগর, বিমল ঋষি, সঞ্জিবন ঋষি, তপন ঋষি, দিলিপ ঋষি, দিদার হোসেন, আতিকুর রহমান শিবলোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, নতুন রাস্তা নির্মিত হলে শ্মশানে যাতায়াত সহজ হবে এবং বহুদিনের একটি মানবিক সমস্যার স্থায়ী সমাধান হবে। এজন্য তারা বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}