যুক্তরাষ্ট্র মিশিগান ষ্টেটে বসবাসরত বাংলাদেশী এডভোকেট বৃন্দের সমন্বয়ে এক পরিচিতি ও আলোচনা সভা ১৭ই মে ২০২৬ ইং রোজ রোববার বিকেল পাঁচ টায় মিশিগানের অভিজাত রেস্টুরেন্ট আল-শাহীতে সিনিয়র এড. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সিনিয়র অ্যাড. আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এড. মোহাম্মদ লালা, সিনিয়র এড. আব্দুর রহমান চৌধুরী, এড. মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, এড মোহাম্মদ আজিব উদ্দিন, এড. এ. টি. এম শামসুল হাসান বাবর, এড. মোঃ নুরুল ইসলাম মইনুল, এড. মোহাম্মদ শফিউল আজম মাছুম, এড. শামস মোহাম্মদ নাবিদ নোমান, এড. মঈন উদ্দিন আহমেদ, এড.বজলুর রহমান, এড. হোসেন আহমদ সেলিম, এড. মোহাম্মদ মোশাররফ হোসেন, এড. দীপক চৌধুরী সহ প্রমুখ এডভোকেট বৃন্দ। দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে সবাইকে সমন্বয় সাধন ও পরবর্তী কার্যক্রম এর জন্য একটি সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি হয়।

তারই আলোকে সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. আব্দুর রহমান চৌধুরী , অ্যাড .মোহাম্মদ লালা, অ্যাড. মোঃ আব্দুর রহিম কে আহবায়ক করে এবং অ্যাড . মোহাম্দ শফিউল আজম মাছুম, অ্যাড. দীপক চৌধুরী, অ্যাড.মোশারফ হোসেন, অ্যাড. মোহাম্মদ নুরুল ইসলাম মইনুল কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি মনোনীত করা হয়। সভায় মরহুম সুলতানুজ্জামান (এডভোকেট) এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইবুনালের পিপি মরহুম মোহাম্মদ মুজিবুর রহমানে (এডভোকেট) এর মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী ৩১ শে মে ২০২৬ ইং রোজ রোববার বিকাল ৫ টায় ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে বর্ধিত পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।পরবর্তী সভায় মিশিগানে বসবাসরত সকল অ্যাডভোকেটদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চা আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}