ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘একাডেমিক স্কলারশিপ এন্ড অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ভবনের ৩১৫ নাম্বার কক্ষে সকাল ১১ টার দিকে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস শহিদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’র (বিপিএসসি) সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানোয়ার জাহান ভূঁইয়া, রোমো ফ্যাশন টুডে’র সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম ও কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এমতাজ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে ‘Challenges of the Fourth Industrial Revolution’ এবং ‘Strengthening the Bond between the Department and Alumni’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভাগের কৃতী ও অভাবী শিক্ষার্থীদের মাঝে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কলারশিপ (বৃত্তি) বিতরণ করা হয়।