“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা/সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত” প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১৯ মে) ‘দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬’ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা ষ্টলগুলো থেকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলন সহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এই মেলা চলবে ২১ মে পর্যন্ত।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}