কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১৯ মে) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১(সদর – হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি বলেন, বিগত ৫ আগস্টের পর দেশের পুলিশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । এতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে ।

এর সুবাদে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে পড়েছে । পুলিশের জনবল কাঠামোর অভাবে আইনশৃংখলা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে । এ বিষয়ে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। বর্তমানে গরু চুরি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোজাহিদুল কবির,

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মবিন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসিম সবুজ, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুরশিদ উদ্দিন, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগন উপস্থিত ছিলেন। ইউএনও কাজী নাহিদ ইভা গ্রাম আদালত পরিচালনায় জোরদারের দাবি রেখে বলেন, গ্রাম- গঞ্জের তুচ্ছ ঘটনা ঝগড়া বিবাদ সমাধানের জন্য অনেকেই তাঁর কাছে ছুটে আসেন। এতে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটে ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}