বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দে আলাউদ্দিন সংগীতাঙ্গন- এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক নুজাবা ইসলাম খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃ নোমান মিয়া ও অধ্যাপক জুনায়েদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের অন্যায়, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান। এছাড়া সাংবাদিক সমাজকে যথাযথ সম্মান ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।