মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন উপলক্ষে নেত্রকোণায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।
নেত্রকোণা জেলা শহরের মেছুয়া বাজারস্থ সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১০টায় মোক্তারপাড়াড় কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
এ বর্ণাঢ্য শোভাযাত্রায় নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}