ঝিনাইদহের কোটচাঁদপুরে ঈদুল আজহাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মিনিস্টার শো-রুমের ব্যতিক্রমধর্মী আয়োজন “হাম্বা অফার সিজন-৩”| মঙ্গলবার আয়োজিত এই বিশেষ অফার ঘিরে স্থানীয় ক্রেতাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। দিনভর শো-রুমে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে অফারের মূল আকর্ষণ হিসেবে গরু উপহার দেওয়ার ঘোষণা সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মিনিস্টার শো-রুম থেকে নির্ধারিত সময়ের মধ্যে ফ্রিজ ক্রয়কারী প্রতিটি ক্রেতাকে একটি করে স্ক্র‍্যাচ কার্ড প্রদান করা হয়| সেই স্ক্র‍্যাচ কার্ডের মাধ্যমে লটারির আয়োজন করা হয় এবং একজন সৌভাগ্যবান বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি গরু। ঈদুল আজহাকে সামনে রেখে এমন আয়োজন স্থানীয়দের মাঝে ভিন্ন মাত্রার আনন্দ যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.এস.এম শাহাদুজ্জামান এবং ডিভিশনাল ম্যানেজার মো. মাইনুদ্দিন মাহিন এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মিনিস্টার শো-রুমের কর্ণধার আব্দুল মালেক মাস্টার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মালেক মাস্টার বলেন, “মিনিস্টার সবসময় গ্রাহকদের উন্নতমানের পণ্য ও আকর্ষণীয় অফার প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। হাম্বা অফার সিজন-৩ সেই প্রচেষ্টারই একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ| আমরা চাই গ্রাহকরা কেনাকাটার পাশাপাশি আনন্দও উপভোগ করুক।
স্ক্র‍্যাচ কার্ড উন্মোচনের পর সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুণ্ড গ্রামের বাসিন্দা মৃত শামছুর রহমানের পুত্র মো. আব্দুল হান্নান। তিনি মিনিস্টার ফ্রিজ কিনে জিতে নেন একটি গরু। হঠাৎ এমন পুরস্কার পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আব্দুল হান্নান বলেন, “আমি কখনো ভাবিনি ফ্রিজ কিনে গরু জিতে যাব। মিনিস্টার শো-রুমকে ধন্যবাদ এমন ব্যতিক্রমী আয়োজন করার জন্য। এই পুরস্কার আমার পরিবারের জন্য ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিল।
এ সময় উপস্থিত দর্শক ও ক্রেতাদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস, অনেকে মিনিস্টারের এই আয়োজনকে অভিনব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন| অনুষ্ঠান শেষে বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে গরু তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
স্থানীয়দের মতে, মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” শুধু একটি বাণিজ্যিক প্রচারণা নয়, বরং এটি ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ| আয়োজনটি ইতোমধ্যে কোটচাঁদপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে|

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}