“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

গত ১৯ মে মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমিসেবা মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য নব-যোগদানকারি সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো আবুল কাশেম, নাজির ইমরান, সার্ভেয়ার হযরত আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিনহাজ উদ্দিন ভূইয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমিসেবা গ্রহণ কারীরা।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এসে শেষ করে।

র‍্যালি ও উদ্বোধনী শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে এই সেবামেলার উদ্বোধন করেন। এরপর থেকে সারা দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই মেলা ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে সহজতর করা, হয়রানি কমানো এবং জনসাধারণকে ডিজিটাল প্ল্যাটফর্ম (যেমন- ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদান, খতিয়ান) সম্পর্কে সচেতন করার পাশাপাশি মেলায় স্থাপিত বুথগুলো থেকে তাৎক্ষণিকভাবে নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, ই-পর্চা, এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}