“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। ২০ মে, ২০২৬ ইং বুধবার সকালে রাঙ্গামাটির লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লংগদু স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দীন চোধুরীর সভাপতিত্বে ও ইখতিয়ার জামানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উইজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি), বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক মিলন চাকমা, মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, লংগদু প্রেসক্লাবের সদস্য এবিএস মামুন, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাবু।

এছাড়াও উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও স্টেশনের ফায়ারফাইটার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় সাহস, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। দুর্ঘটনা ও দুর্যোগে ফায়ারফাইটাররা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কারণে মানুষ তাদের দুঃসময়ের বন্ধু হিসেবে মনে করে। সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে। আর এক্ষেত্রে ফায়ারফাইটারদের আরো বেশি পেশাদারিত্বের ভুমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}