টাঙ্গাইল ভূঞাপুর সুসুয়া চরে ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠে এই আয়োজন করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ‘চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম’-এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন দেলসাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুসুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মমিনুর রহমান, ও সুশীলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুমা খাতুন ও রাশেদা খাতুন। এ কর্মসূচির আওতায় মোট ৬৯ জন শিশুর মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল— মুড়ি, গুঁড়া দুধ, ছোলা, লাচ্ছা সেমাই, ডাল, সয়াবিন তেল, আটা, ডিটারজেন্ট পাউডার, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, চিনি, লাল মরিচ গুঁড়া, লবণ এবং নুডলস। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ৫১ জন কন্যা শিশুর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তারা সুশীলন ও এইচসিআই- এর প্রতি তাদের মানবিক সহায়তা ও অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}