যশোরের মনিরামপুরে আধুনিক ও টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষি প্রযুক্তির প্রসার, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং পুষ্টিনির্ভর কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে
সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন।সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহারিয়া হোসেন। পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন, পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন,অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আবুল হাসান
এছাড়াও এ উপস্থিত ছিলেন উপজেলা কৃষিে অফিসার মাহমুদা আক্তার বীথি, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তৌহিদুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ,
বিআরডিব অফিসার বিশ্বজ্যিৎ ঘোষ,আইসিটি অফিসার মোঃ রাজু আহমেদ,সমবায় অফিসার রনজিৎ কুমার দাস,যুব উন্নয়ন অফিসার পুলক কুমার সিকদার,মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার,
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমান,উপসহকারী কৃষি অফিসার সঞ্জয় কুমার দাশ, মোঃ শফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন,অচিন্তা ভৌমিক, মূল অংশগ্রহনকারি কৃষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ জাতের সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর কৃষিই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। কৃষকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, রবি শস্যের উন্নত জাত সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।