বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, বহুমুখী নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত।

তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ সবধরণের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, কেউ যদি এসবের সাথে জড়িত হয় তার বা তাদের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশ করা উচিত। তাঁর দল গণফোরাম সবসময়ই সাংবাদিকদের পাশে আছে। শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মির্জা হাসান, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।

অ্যাড. সুব্রত চৌধুরী আরও বলেন, দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায়। সম্প্রতি শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তা সমাজে অনৈতিকতা, অনাচারের চরম নগ্ন বহিঃপ্রকাশ। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে। গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী বড় ও ছোট দলের সংবাদ সমানভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহবান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}