জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে তৈরী সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান সরকার শুভ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় এবং ১৫ দিনের মাঝে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া কমিটিতে সিনিয়রব সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল কাদের।

কমিটির সভাপতি শিপন সরকার বলেন, ‘গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এ জেলা কল্যাণের দায়িত্ব পেয়েছি। সকলকে নিয়ে সম্মিলিত ভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এ সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা করবো’ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘ ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্যে নিয়ে তৈরী হয়েছে সে উদ্দেশ্য পূরণের যথাযথ চেষ্টা করবো। আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন সকলের সহোযোগিতায় জেলার ভাইবোনদের জন্য কল্যাণমূলক কাজ করবো ইনশাআল্লাহ।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}