চন্দনাইশ উপজেলার কানাইমাদারী ফকিরের টেক একটি পরিচিত নাম ‘বিসমিল্লাহ ট্রেডার্স’। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে দীর্ঘদিনের বিশ্বস্ততা বজায় রেখে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুর হোসেন। বিসমিল্লাহ ট্রেডার্সে দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় পণ্য যেমন— আটা, ময়দা, সুজি, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, সয়াবিন তেল, চাউল, নারকেল, আলু ও মুড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। বিশেষ করে পাইকারি দরে মানসম্মত পণ্য সরবরাহ করার কারণে স্থানীয় ছোট ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছে দোকানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক নুর হোসেন জানান, “ব্যবসায় কেবল মুনাফাই বড় কথা নয়, মানুষের কাছে সঠিক মানের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ক্রেতাদের সন্তুষ্টিই আমার ব্যবসার মূল চালিকাশক্তি।

” তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘ সময় ধরে চন্দনাইশ এলাকায় পাইকারি ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। দোকানে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারের অন্যান্য দোকানের তুলনায় বিসমিল্লাহ ট্রেডার্সে সঠিক ওজনে এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পাওয়া যায়। নুর হোসেনের অমায়িক ব্যবহার এবং সততার কারণে বহু দূর-দূরান্ত থেকে মানুষ এখানে পণ্য কিনতে আসেনল ব্যবসা-বাণিজ্যের প্রসারে নুর হোসেনের মতো উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সততা এবং সেবার এই ধারা বজায় থাকলে ‘বিসমিল্লাহ ট্রেডার্স’ আগামীতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}