সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের এর টিম-৩১ এর অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪ মে ২০২৬ , টিম কর্ণফুলি থানাধীন কলেজ বাজার ভাই ভাই মার্কেটস্থ হযরত শাহ অহিদিয়া জননী মোটরস নামীয় দোকানের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুপুর আনুমানিক ০১টা ০৫ মিনিটের সময় কক্সবাজার জেলা হতে আগত ঢাকা মেট্রো-গ-২৯-১০৫১ নম্বরের একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামানো হয়। গাড়ির ড্রাইভিং সিটে থাকা চালক ০১। মোঃ আব্দুল আলীম (৩৭), পিতা-মৃত আজহার হাওলাদার, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-বিল্লু গ্রাম, ০৮নং ওয়ার্ড, হাওলাদার বাড়ী, ০৪নং মাহিলারা ইউপি, থানা-গৌরনদী, জেলা-বরিশালকে গ্রেফতার করা হয়। তখন উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত গাড়ির ব্যাকডালা খুলে একটি লাগেজের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ০৫টি খাকি কাগজের প্যাকেটে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ০৫ (পাঁচ) কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল আলীম জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত গাড়ির মালিক অপর একটি প্রাইভেটকারযোগে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আভিযানিক টিম পুনরায় একই স্থানে চেকপোস্ট অভিযান অব্যাহত রাখে।

পরবর্তীতে আনুমানিক ০২ টা ৫৫ মিনিটের সময় ঢাকা মেট্রো-গ-২৬-৩৫৮২ নম্বরের অপর একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় গাড়ির পিছনের সিটে থাকা মাদক কারবারি ০২। মোঃ মিজানুর রহমান মিরাজ (৪০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-হাসিনা বেগম, সাং-ছোট আমতলা, দেলোয়ার হোসেন মাঝির বাড়ী, ওয়ার্ড নং-০৩, ০৬নং ইউপি, থানা-নাজিরপুর, জেলা-ফিরোজপুর, বর্তমানে-কলাতিয়া, পানির টাঙ্কির সাথে, খাঁ বাড়ী, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা এবং চালকের আসনে থাকা ০৩। মোঃ ইলিয়াছ (৩৭), পিতা-মোঃ আরজ আলী, মাতা-মাসুদা বেগম, সাং-মধ্য হুসনাবাজ, হাওলাদার বাড়ী, ওয়ার্ড নং-০৯, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, বর্তমানে-রায়েরবাজার, ০৬নং শাহ আলী গলি, রুবেল মিয়ার বাড়ী, নিচ তলা, থানা-হাজারীবাগ, জেলা-ঢাকা দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান মিরাজ(৪০) ও মোঃ ইলিয়াছ(৩৭) এর বিরুদ্ধে ডিএমপি ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কর্ণফুলি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}