পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বিবৃতিতে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ সুমন মিয়াজী বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পালিত হয় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্ব-পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তা আলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানীকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।

অপরদিকে সাংবাদিক মোঃ জুয়েল রানা বলেন, ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ০৪ নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের সাংবাদিক মোঃ জুয়েল রানা। তিনি পবিত্র ঈদুল আযহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কোরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
পবিত্র ঈদুল আযহা হলো কোরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।

আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}