চন্দনপুরা মসজিদে জুমা শেষে শহীদ জিয়ার স্মরণে দোয়া মাহফিল, ৪ লাখ টাকা অনুদান ঘোষণা করলেন, চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

 

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ও শহীদ জিয়া স্মৃতি বিজড়িত চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। তিনি জুমার নামাজ মসজিদেই আদায় করেন এবং নামাজ শেষে একই স্থানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের সংকটময় সময়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা।”

 

তিনি আরও বলেন, “এই চন্দনপুরা মসজিদটি শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত একটি পবিত্র স্থান। এখানে তাঁর শেষ জুমার নামাজ আদায়ের স্মৃতি আমাদের জন্য গভীর আবেগের বিষয়।”

 

অনুষ্ঠানে বিশেষ ঘোষণা দিয়ে তিনি জানান, চন্দনপুরা মসজিদের উন্নয়ন ও কার্যক্রম পরিচালনার জন্য তাঁর বিশেষ তহবিল থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপির সদস্য খোরশেদ আলম, মহসিন, চট্টগ্রাম মহানগর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম শফি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, আমিন মোহাম্মদ, এম আই চৌধুরী মামুন, নকীব উদ্দিন, গিয়াস উদ্দিন, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রমজু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আ খ ম জাহাঙ্গীর আলম, চকবাজার থানা বিএনপি নেতা হাসান, ওসমান গনি লিটন, খালেদ সাইফুল্লাহ, চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুর আলম মনজু, সদস্য সচিব জাহেদুল হক জাকু, সেকান্দর, ১৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এমরান হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম, ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আজগর, আব্দুল কাদের সুমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. নুরুল আলম শিপু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন, বিএনপি নেতা মো. আবু, চকবাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. জসিম, চকবাজার ওয়ার্ড বিএনপি সদস্য আনোয়ার হোসেন জুয়েল, কালাম, সোবহান, শাহরিয়ার খোকন, মো. গফুর, মো. জসিম, সোহরাব হোসেন, বাপ্পি, বাবলু, মো. নুরু, মোবারক, রানা প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}