নীলফামারীর জলঢাকায় পরিবহন ব্যবসায় বাধা, গাড়ি আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পারফেক্ট ট্রাভেলস ও জলঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজারুল ইসলাম মিঠুন।

গত শনিবার ( ৩০ মে) দুপুর ১২ টায় পারফেক্ট ট্রাভেলসের নিজস্ব কাউন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জলঢাকা উপশাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদের কর্মকাণ্ডের কারণে তার পরিবহন ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাজারুল ইসলাম মিঠুনের দাবি, কয়েক দিন পূর্বে তার মালিকানাধীন একটি গাড়ি কোনো লিখিত নির্দেশনা ছাড়াই আটকে রাখা হয়। পাশাপাশি নির্দিষ্ট রুটে গাড়ি পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, উক্ত দাবি মেনে না নেওয়ায় তাকে ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের কাউন্টারে গিয়ে তাকে ও তার কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

এ ঘটনায় মাজারুল ইসলাম মিঠুন ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}