নীলফামারীর জলঢাকায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
গত (৩০ মে) দুপুরে জলঢাকা বাসস্ট্যান্ডে অবস্থিত বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে আব্দুর রশিদ বলেন, সম্প্রতি একটি পক্ষ তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব অভিযোগ উত্থাপন করেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ কারণে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদকসহ জলঢাকা উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।