পশ্চিম বাইনজুরী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়।

৩০মে রোজ শনিবার বিকালে স্থানীয় একটি মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন, মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মজিবুল হাছান সৌরভ, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, মেহেদী হাছান মিটু, মোরশেদুল আলম জাবেদ, মোহাম্মদ রিদোয়ান, প্রবাসী আলমগীর হোসাইন প্রমুখ।

টানটান উত্তেজনা নিয়ে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাই বেকারে এতে ইমরান ওয়ারিয়র্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাইনজুরী গ্রাম ইউনাইটেড ফুটবল ওয়ারিয়র্স।

খেলার আয়োজক কমিটি প্রবাসী মোহাম্মদ নাঈম উদ্দিন ও প্রবাসী মোহাম্মদ সাকিব এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খেলায় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন,
আমরা জানি, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সৌহার্দ্য, শৃঙ্খলা এবং ঐক্যের প্রতীক। আজকের এই ‘প্রীতি’ ম্যাচটি তার জ্বলন্ত প্রমাণ। আপনারা যেভাবে দুই দল মাঠের লড়াইয়ে নেমেছেন, তা আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকেই আরও সুদৃঢ় করেছে। জয়-পরাজয় খেলারই একটি স্বাভাবিক অংশ। কিন্তু আসল জয় হলো খেলায় অংশগ্রহণ করা এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া।

যারা আজ ফাইনালে বিজয়ী হবেন, তাদের জন্য রইল আমার প্রাণঢালা অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেননি, তারা হতাশ না হয়ে আরও অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করবেন—এটাই আমার প্রত্যাশা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}