সিএমপি, কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক কোটি আটানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার আশি টাকা আত্মসাৎ মামলায় ঘটনায় জড়িত আসামী মোঃ মনিরুল ইসলাম প্রকাশ অপু (৩৮) গ্রেফতার।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম’র সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম’র তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃর্ত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মীর মোহাম্মদ সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলা নং- ০২, তারিখ-০১/০৬/২০২৬ ইং, ধারা- ৪০৮/ ৪২০/ ৫০৬ পেনাল কোড সংক্রান্তে আত্মসাৎ এর ঘটনায় জড়িত আসামী ১। মোঃ মনিরুল ইসলাম প্রকাশ অপু (৩৮), পিতা-মোঃ আবদুল মান্নান, মাতা-লুৎফা বেগম, সাং-নীলকমল, মালত বাড়ী, ইউপি-হাইমচর, ডাকঘর-হাইমচর, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর, বর্তমানে-ইকবাল ম্যানশন, (৪র্থ তলা), ডি-০১, মহুরী পাড়া উত্তর আবাসিক, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পরবর্তী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}