গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি অজ্ঞাত গাড়ির চাপায় রুবেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে করে তারাপুর ইউনিয়ন এলাকায় আসেন রুবেল মিয়া। রোববার গভীর রাতে তিনি তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গেলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার বাসের সহকর্মীরা তাকে চিনতে পেরে লাশ নিয়ে এসে ইমামগঞ্জ ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে রাখা অসীস পরিবহনের একটি বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখে। সোমবার সকালে বাসের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় কার্যক্রম শেষে সড়কে পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}