১ জুন ২০২৬ ইং সোমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহন করে গেজেট প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। চিঠিতে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করেন। এ কারণে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি ইস্যুকৃত এক গেজেটে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি কতৃক এ পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে। গেজেটে আরো উল্লেখ করা হয় এ পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}