সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে ১৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সিলেটের সার্বিক নির্দেশনায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনজিত চন্দ্র দাস এর নেতৃত্বে এএসআই/মোঃ সারোয়ার সংগীয় এসআই/নাঈমুল হাসান, এসআই/সাহাব উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে। একটি পুরাতন নীল রংয়ের টয়োটা প্রাইভেটকার যাহার মডেল 100, রেজি- ঢাকা মেট্রো-গ 13-3336 গাড়ী ভিতরে যাত্রীর আসনে রক্ষিত 02টি ব্যাগের ভিতর (0৮+০৮)= ১৬ বোতল ROYAL STAG DELUXE WHISKY 750 ML. উদ্ধার পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।

​এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনজিত চন্দ্র দাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}