আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন অর রশিদ (লাল মিয়া)। গণসংযোগকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়ে তিনি সুস্পষ্টভাবে জানান, ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
মোঃ মামুন অর রশিদ (লাল মিয়া) একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি। স্থানীয় মৌজামালিবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, কাজিম উদ্দিন মডেল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, নূরজাহান কাজিম শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এ ছাড়াও লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা এর সভাপতি পদে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে
জনগণের মাঝে প্রচারণার সময় তিনি বলেন, “রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব হলো মানুষের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও যোগ করেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি বিশ্বাস করি, একটি ইউনিয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামোর উন্নয়ন নয়, বরং মানুষের অধিকার নিশ্চিত করব এটা আমার হলো মূল দায়িত্ব। ইউনিয়ন পরিষদ হবে দুর্নীতির ঊর্ধ্বে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় রাস্তা-ঘাট ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা।
সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে আমাদের এই প্রিয় ইউনিয়নকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। ডিজিটাল সেবার মাধ্যমে জনগণের সেবা করব ইনশাল্লাহ। মামলা-হামলা বিহীন, ন্যায়বিচার ভিত্তিক ও শান্তিময় ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের সেবক হতে চাই, শাসক নই। আমার লক্ষ্য—একটি মডেল, উন্নত ও শিক্ষিত ইউনিয়ন। সেই দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আজীবন মানুষের পাশে থাকতে চাই। এ জন্য চাই আপনাদের দোয়া ও সমর্থন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শুধু নির্বাচনী প্রচারণায় নয়, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছেন মামুন অর রশিদ (লালমিয়া)। যেকোনো বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাঁকে সবসময় এগিয়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষের প্রত্যাশা, এমন একজন সেবককে চেয়ারম্যান হিসেবে পেলে অবহেলিত অনেক সমস্যার সমাধান হবে এবং লক্ষ্মীপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
মামুন অর রশিদ লালমিয়ার নির্বাচনী লক্ষ্যের মধ্যে রয়েছে—দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, এলাকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন,
সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা সুদৃঢ় করা।
জনদরদী এই নেতার সততা ও সেবামূলক মনোভাবের কারণে লক্ষ্মীপুর ইউনিয়নের তরুণ থেকে বয়স্ক— সব বয়সী মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন।