ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের মধ্যপাড়া নিবাসী ও নবীনগর প্রেসক্লাবের সাংবাদিক মো. হোসাইনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ০১৯২৩১১৫৮৭৭ নম্বর থেকে মো. হোসাইনের মোবাইল ফোনে কল করে এক অজ্ঞাত ব্যক্তি। ফোনে ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় মো. হোসাইন ফোনদাতার পরিচয় জানতে চাইলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সুযোগ পেলে রাস্তা-ঘাটে খুন-জখম করার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মো. হোসাইন বলেন, “অজ্ঞাত ওই ব্যক্তির কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আমি আশঙ্কা করছি। এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।”

এ বিষয়ে নবীনগর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেছেন। বিষয়টি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}