ফরিদপুরের সদরপুর উপজেলায় অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশে মাটি কাটার অপরাধে বাবু মোল্লা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের হরিন্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।বাবু মোল্লা একই গ্রামের বাসিন্দা ফরমান উদ্দিন আহম্মেদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশে জমির উপরিভাগের মূল্যবান ও উর্বর মাটি (টপসয়েল) কেটে নিচ্ছে। এই জমি ধ্বংসের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে বাবু মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১টি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, মাটিখেকোদের হাত থেকে আমাদের সোনার ফসল ফলানো জমিগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনার আশপাশে কৃষিজমির মাটি কাটা দেখলে তাৎক্ষণিক প্রশাসনকে জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}