কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর চৌরাস্তা বাজার থেকে হাজীপুর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন( সদর- হোসেনপুর) আসনের সংসদ মাজহারুল ইসলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাড: মাজাহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহর কায়সার শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নৌশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। পরে সড়ক উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুরাটি আহম্মাদীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}