আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোখলেছুর রহমানের গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং অবহেলিত লক্ষ্মীপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ডাক দেন।
এ সময় স্থানীয় ভোটাররা জানান, এলাকার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা মোখলেছুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পেলে তারা সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন বলে দৃঢ় আশাবাদী। মোখলেছুর রহমানের সাথে মতবিনিময়কালে সাধারণ খেটে খাওয়া মানুষ ও যুবসমাজের পক্ষ থেকেও স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। মতবিনিময় সভা ও পথসভায় মোখলেছুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে লক্ষ্মীপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।” তার এই ব্যাপক গণসংযোগ ও নিরলস প্রচারণায় লক্ষ্মীপুর ইউনিয়নের নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মোখলেছুর রহমান এবং অন্যান্য প্রার্থীদের মাঝেও এক নতুন সমীকরণ তৈরি হয়েছে।