নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের হারুলিয়া বাজারে দুপক্ষের মধ্যে বিরোধ কে কেন্দ্র করে পাল্টা পাল্টি মানববন্ধন কর্মসূচি পালনের মত ঘটনা ঘটেছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, গত এপ্রিল মাসের ২৯ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময়  বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের  হারুলিয়া বাজারের লাল মিয়ার চা স্টলের সামনে পার্শ্ববর্তী গ্রামের তাজমল( ২৮), বাচ্চু মিয়া( ৬২), নাজমুল (৩০), এনামুল (৩৫), জাকির (২৬) শাহআলম ( ১৭), সুরুজ আলী ( ৪০), রেজাউল (২৮) লাল মিয়া (৩৫) সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা সুপেন আহমেদ শেখের উপর। এসময় সুপেন আহমেদের মাথা, পেট ও হাতে এলোপাথারিভাবে কোপায় হামলাকারীরা। তার ভাই হিমেল আহমেদ ফেরাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে  গুরুতর জখম করে হামলাকারীরা। পরবর্তীতে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে গত মে মাসের ২ তারিখ এঘটনায় আহতদের ভাই সুজন মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। কিন্তু এঘটনায় অভিযুক্তদের কেউ গ্রেফতার না হওয়ায় আহত সুপেন আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (২ জুন) হারুলিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, একমাসেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় উল্টো গতকালকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা প্রকাশ্য দিবালোকে হারুলিয়া বাজারের পাশে নামসর্বস্ব মানববন্ধন কর্মসূচি করেছে। তারা আরো বলেন, এমন পৈশাচিক হামলার একমাস পেরুলেও একজন আসামীও গ্রেফতার না হওয়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা এমন দুঃসাহস দেখাচ্ছে।

আমরা দোষীদের বিচারের দাবি জানাই। পাশাপাশি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। প্রসঙ্গত, সুপেন আহমেদ শেখ বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।  এবিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে সুরুজ আলী জানান, আমাদের কয়েকজন জামিনে এসেছে আর বাকিরা এলাকায়ই আছে। সুপেন একজন সন্ত্রাসী, তাই তাকে আমাদের ছেলেরা মেরেছে।  এব্যাপারে বারহাট্টা থানার উপপরিদর্শক মোঃ কাদীর আলী বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫ টা নাগাদ জানান, আসামীদের কযেকজন আদালত থেকে জামিনে এসেছে আর বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}