“দানের, এগিয়ে আসি মানবতার কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুরে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স।

বুধবার দুপুর থেকে শহরের কলেজস্ট্যান্ড, পৌর আম বাজার, মেইনস্ট্যান্ড, পৌর পাঠাগার সহ বিভিন্ন সড়কের পাশে সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে পথচারী, রিকশাচালক, দোকানদার ও শ্রমজীবী মানুষের মাঝে এই শরবত বিতরণে স্বস্তি ফেরে।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলাম, তথ্য মিডিয়া ও প্রচার সম্পাদক আবু হাসান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সারজিনা আক্তার মুন্নিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ সময় অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স এর প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলাম বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি ছোট ছোট মানবিক কাজও মানুষের মন ছুঁয়ে যায়। প্রচণ্ড গরমে পথচারীদের এক গ্লাস শরবত দিতে পেরে আমরা আনন্দিত। ভয় নেই রক্তদানের, এগিয়ে আসি মানবতার কল্যাণে এই বার্তাই আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তিনি আরও জানান, সংগঠনটি নিয়মিত রক্তদান ক্যাম্প, অসহায় রোগীদের সাহায্য ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রক্তদাতা বাড়ানো এবং মানবসেবার মানসিকতা তৈরি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়। পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}