যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হ্যামট্রামেক সিটির আলাদীন রেস্টুরেন্টে গত রোববার স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ চৌধুরী, বিএনপি নেতা নছিরুল হক শাহীন, জিলাল উদ্দীন, ময়নুল হক, মাজহারুল ইসলাম ডালিম, রাজু আহমেদ তালুকদার, মোশাররফ হোসেন লিটু, ওয়াছিমুজ্জামান রনি সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল ও বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করা বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।

তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সকলকে বিভেদ-সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}