কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা মিয়াজী বাড়ীর ডাঃ মজিবুর রহমান এর ছেলে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াজী সৌদি আরব দাম্মাম আল হাসা হুফুফ নামক এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অপরদিকে, সাচার ইউনিয়নের সন্তান, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জীবন ওমানে হঠাৎ হাতে প্রচন্ড ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।

প্রসঙ্গঃ প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির ২ নেতার পরিবারবর্গ কচুয়াসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}