সংস্কৃতি সংযোগ ও সম্প্রীতির টানে প্রথমবারের মত শাড়ি দিবস উদযাপন করা হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। শুক্রবার ৫জুন দেশটিতে বসবাসরত প্রবাসীদের উদ্যােগে বার্লিনের ভাইনস্ট্রাসের একটি মিলনায়তন এদিন কানায় কানায় পূর্ণ হয় প্রবাসী নারীদের বাহারী শাড়িতে। এসময় প্রবাসীদের সাথে শাড়ি পরে এসেছিলেন জার্মান নারীরা।

শাড়ি দিবসে সমাগম হয়েছিল বিপুল সংখ্যক প্রবাসীদের। ছিল দেশের ঐতিহ্যবাহী নানা খাবার যেমন বিরিয়ানি, পোলাও, নানা পদের মাংস, মিষ্টি, ঝালমুড়ি, ফুচকা, কেক এর দারুণ আয়োজন। পাশাপাশি ছিল শাড়ি চুড়ি, লেহেঙ্গা এবং দেশীয় গহনার স্টলে ছিল ক্রেতা দর্শণার্থীদের উপচেপড়া ভীড়।

শাড়ি দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এসময় গান, নৃত্য, নাটিকা, ফ্যাশন শো এবং কবিতা আবৃত্তি করে শোনান প্রবাসী শিশু ও জনপ্রিয় প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

সবার সহযোগীতায় এমন একটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকদের মধ্যে অন্যতম ফারিজা,,আনিকা, প্রিয়াংকা, আফরোজা, সুলতানাসহ আরো অনেকে । পরে খেলাধুলায় বিজয়ী সবার মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরের বছর আবারো এমন একটা অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন সকলে। শাড়ি দিবসে বার্লিন ছাড়াও জার্মানির নানা প্রদেশ থেকে প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির শুদ্ধ চর্চা বাংলাদেশের ভাবমূর্তি গড়তে সহায়তা করবে। তাই সবার মাঝে ঐক্যের বিকল্প নেই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}