পবিত্র ঈদুল আযহা উপলক্ষে NCP Diaspora Alliance – Oman এর উদ্যোগে এক আন্তরিক ও আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে অবস্থানরত সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন সবার মাঝে আনন্দ ও মিলনের আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান হোসেন, কাজী শাহাদাত হোসেন, আল আমিন, আর্কিটেক্ট রবিউল ইসলাম, আবির আহাদ, আমির হোসেন, কাজী আবির, তানজিম হোসেন, সুমাইয়া দীবা, মিনহাজ, বেলাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, মোমিন উদ্দিন, কাইউম, আব্দুস শহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}