সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের আম বাড়ি এলাকার বাসিন্দা নুর উদ্দিন রবিবার (০৭ জুন) সকালে প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এই ন্যাক্কারজনক ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে এবং এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}