গাইবান্ধায় জমা-জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে রুমন মিয়া (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রুহিত মিয়া (২২) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমন ও আহত রুহিত ওই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের হাজী ছানার ছেলে রাকিবের সাথে প্রতিবেশী রুহিতের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলে রুমন ও রুহিত গুরুতর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ​ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ। ​এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}