আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নটির আনাচে-কানাচে এখন একটাই আলোচনা—জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম সাজু। সাধারণ মানুষের সাথে নিরলস মতবিনিময় ও প্রচারণায় তিনি এলাকার ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। আমিনুল ইসলাম সাজু বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ধোপাডাংগা ইউনিয়ন শাখার আমীর এবং একটি দাখিল মাদ্রাসার সুপার পদে দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে তরুণ ও প্রবীণ ভোটার—সব শ্রেণি-পেশার মানুষের দ্বারপ্রান্তে ছুটছেন এই প্রার্থী।

দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার রূপরেখা তুলে ধরে তিনি ভোটারদের মন জয় করছেন। তার গণসংযোগগুলোতে দেখা মিলছে মানুষের উপচে পড়া ভিড়, যা প্রমাণ করে ধোপাডাংগা ইউনিয়নবাসী’র আস্থা অর্জনে তিনি অনেকটাই এগিয়ে আছেন। এলাকার প্রবীণ ভোটাররা জানান, তারা এমন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ চান যিনি সুখে-দুঃখে সর্বদা তাদের পাশে থাকবেন। অন্যদিকে, তরুণ ভোটাররাও আমিনুল ইসলাম সাজু এর নেতৃত্বে একটি বৈষম্যহীন ও প্রযুক্তিবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার স্বপ্নে উদ্বেলিত। এলাকার রাস্তাঘাট ও হাট-বাজারে সাধারণ মানুষের চায়ের টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় তার কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। নিজের এই বিপুল জনপ্রিয়তার বিষয়ে আমিনুল ইসলাম সাজু জানান, তিনি নির্বাচিত হলে ধোপাডাংগা ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}