গত ০৯ই জুন,২০২৬ ইং , মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের উপর শ্রমিক সংগঠন সিবিএ, কর্মচারী এবং বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছনা এবং হেনস্থার প্রতিবাদে দি ফোরাম অব ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ , চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আই ই বি , চট্টগ্রাম কেন্দ্রের চত্বরে ১৪ই জুন,২০২৬ ইং, মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার।
উক্ত মানববন্ধনে ফোরাম অব ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রকৌশলী মোঃ অহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরাম অব ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম,অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহউদ্দিন খালেদ , সিনিয়র সদস্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্রকৌশলী মোঃ তৌহিদুল আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন সহ সকল ইউটিলিটি বিদ্যুৎ,পানি সহ সকল সেবা প্রদানে অগ্রগণ্য ভূমিকা পালন করেন প্রকৌশলীগন । বাংলাদেশ সহ পুরো পৃথিবীর সভ্যতা গড়ার কারিগর এবং চালিকাশক্তি হচ্ছে প্রকৌশলীরা । অথচ দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে প্রকৌশলী সমাজ সবচেয়ে বেশি অবহেলিত হয় যার দরুন শ্রমিকদের সংগঠন সি বি এ এবং কর্মচারী দ্বারা নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের উপর নির্মমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ।
উক্ত ঘটনার জন্য তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ,যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায় ।দি ফোরাম অব ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে উক্ত বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় ।