১৯ জুন, ২০২৬ ইং জুমাবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সংঠনটির মাইনীমুখ ইউনিয়ন পূর্ব শাখার আমীর মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা মোঃ নুরুন্নবীর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, শ্রমিক কল্যাণ বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিকসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন বলেন, “শহীদদের রেখে যাওয়া এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমরা যদি সচেষ্ট হই, তাহলে আশা করা যায় আমরা কাঙ্খিত মঞ্জিলে পৌঁছাতে সক্ষম হবো।

এদেশে ইসলামী আদর্শকে বিজয়ী করার মাধ্যমেই প্রকৃত ঈদ উদযাপন সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য বান্দার মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা অর্জনের চেষ্টা করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। দ্বীনের এই  শিক্ষাকে কাজে লাগিয়ে এদেশে দ্বীন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের শহীদেরা আমাদের সম্পদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্রচেষ্টা করে যাচ্ছে, তাকে বিজয়ের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জামায়াতের প্রত্যেকটা কর্মীদেরকে নিজ নিজ ক্ষেত্রে আরও তৎপর হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}