বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাতে জাতীয়তাবাদী যুবদলের  উদ্যোগে দেশব্যাপি অপপ্রচার শিষ্টাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন, ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১ টায় লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাইনীমুখ বাজার লঞ্চঘাটে তৈয়েবিয়া ট্রেডিং এর সামনে এসে মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশটি  উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুহাম্মাদ ইউনুচের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা বিএনপির যুবদলসহ এর অঙ্গসংগঠনগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}