চভদ্রাসন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ২৩ জুন বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ভিপি বাদশা,উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনজুরুল হক মৃধাও রহমত দেওয়ান, জাতীয়তাবাদী যুবদলের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন জাফরের উপজেলা যুবদলের সম্পাদক আব্দুল ওহাব মোল্লা। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অপপ্রচারের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন। বাংলার জমিনে ফ্যাসিবাদ ও তার দোসরদের আর কোনো স্থান হবে না।” বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।