উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আগামী ১ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সমিতি, বাফেলো, নিউইয়র্কের বার্ষিক পিকনিক সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ জুন (শুক্রবার) বাফেলোর ২ সানফোর্ড স্ট্রিট-এ অনুষ্ঠিত এ সভায় সমিতির নেতৃবৃন্দ প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সর্ববৃহৎ এই মিলনমেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। সভায় পিকনিকের বিভিন্ন ইভেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন, আপ্যায়নসহ সার্বিক প্রস্তুতির খসড়া রূপরেখা চূড়ান্ত করা হয়।

সমিতির সভাপতি এ কে এম আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মনু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. বাতেন সরকার, সহ-সভাপতি মো. আজাদ, সাধারণ সম্পাদক লিয়াকত তারিফ এবং সাধারণ সম্পাদক-১ নিজাম উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক-১ রিপন হক ও সাংগঠনিক সম্পাদক-২ পাপেল আহমেদ-এর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক-১ কাউসার আহমেদ, ক্রীড়া সম্পাদক-২ কামরুজ্জামান কাউছার এবং আপ্যায়ন সম্পাদক মো. ছফু।এ সময় বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডস্থ ‘মৌসুমী অফসেট প্রেস’-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুজ্জামান ইমরান এবং বাফেলো প্রবাসী মাহমুদুল হাসান।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে এবারের বার্ষিক পিকনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}