কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১০টায় ডা.কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ পরিচালিত,প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা ও পরিচর্যা কেন্দ্র “ভিশন সেন্টার” তাড়াইল-এর উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চিকিৎসকরা শিক্ষার্থীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে দৃষ্টিজনিত সমস্যা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

উক্ত কার্যক্রমে প্রায় ২৫০জন শিক্ষার্থীদের সেবা প্রদান করা হয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}