যশোরে কোনো অভিযোগ বা মামলা ছাড়াই গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক ওবায়দুল ইসলাম অভিকে প্রায় ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে রেখে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় রাখা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতি ও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

সাংবাদিক ওবায়দুল ইসলাম অভির বলেন, যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সালাউদ্দিন চা খাওয়ার কথা বলে তাকে ডিবি কার্যালয়ে ডাকেন। পরে কৌশলে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওসির নির্দেশে তাকে ভিকটিম সেলে প্রায় ছয় ঘণ্টা বসিয়ে রাখা হয়। কোনো অভিযোগ বা কারণ জানানো হয়নি বলেও তিনি দাবি করেন।

তিনি আরো জানায়, সাম্প্রতিক বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে না করার জন্য প্রেসক্লাব ঊর্ধ্বতন নেতৃবৃন্দের তদবির চাপ ছিল। সে বিষয়ে না শুনে রিপোর্টগুলো ওয়ান ইয়ার হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

এদিকে কোতোয়ালি মডেল থানা সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রেসক্লাবের কয়েকজন নেতার অনুরোধে তাকে থানায় আনা হয়। তবে কী অভিযোগে বা কোন আইনি ভিত্তিতে তাকে হেফাজতে রাখা হয়েছিল এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}