জামালপুরে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অর্থলোভী এক নারীর মাধ্যমে পরিকল্পিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার  বিকেলে মাদারগঞ্জ আদারভিটায় একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. নিজাম উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত ও জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি দাবি করেন, অর্থের লোভে প্ররোচিত হয়ে এক নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের সেবা ও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

এ সময় তিনি বলেন, সত্য উদঘাটিত হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে এবং তার সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ব্যর্থ হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}