চট্টগ্রামের শিল্প ও সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন শব্দচারী আবৃত্তি অঙ্গন-এর ২০২৬-২৭ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাশেদ মুহাম্মদ সভাপতি এবং আরমানউজ্জামান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি শাওকী ইবনে সাফওয়ান ও নাহিদা নাজু; সহকারী সেক্রেটারি সাইমুম মুরতাজা; সাংগঠনিক সম্পাদক কামরুল হায়দার চৌধুরী; সহ-সাংগঠনিক সম্পাদক এ. এইচ. হামিদ; অর্থ ও প্রচার সম্পাদক নাহিম নুপুর; প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক রাজিব কুমার বিশ্বাস; সহ-প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক তানভীর সিকদার; সাহিত্য ও গবেষণা সম্পাদক: শিমু বিশ্বাস; দপ্তর সম্পাদক নেজাম উদ্দীন; সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন এবং মিডিয়া সম্পাদক আই. এইচ. তুষার।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা বুশরা তাহসিন, শওকত হোসেন, সামিরুল আকরাম, তাহিয়া বিনতে কবির, আনাস ইকবাল, আনিকা তাসনীম, সানজিদা আফরিন নিঝুম এবং আতিকুর রহমান।

নবনির্বাচিত সভাপতি রাশেদ মুহাম্মদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শব্দচারী আবৃত্তি অঙ্গন শুদ্ধ আবৃত্তিচর্চা, সাহিত্যবোধ, নান্দনিক সংস্কৃতিচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কার্যকরী কমিটি এই ধারাবাহিকতাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে কাজ করবে। তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতা কামনা করেন।

সেক্রেটারি আরমানউজ্জামান বলেন, নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ উচ্চারণ, কবিতার সৌন্দর্যবোধ, বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বিস্তার ঘটাতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, আবৃত্তি উৎসব, সাহিত্য আসর এবং সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। তিনি সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা, শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}